বিদায়বেলায় ছন্দপতন! বরের ‘আসল’ পরিচয় ফাঁস হতেই মণ্ডপে ধুন্ধুমার, বাতিল হলো বিয়ে
ধুমধাম করে বিয়ে শেষ হয়েছিল। বাসর রাতে ছিল আনন্দ-হুল্লোড়। শুধু ছিল কনে বিদায়ের অপেক্ষা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এমন এক তথ্য সামনে এলো যা শুনে আকাশ থেকে পড়ল কনেপক্ষ। জানা গেল, যাঁর সঙ্গে সাতপাক সেরেছেন তরুণী, সেই পাত্র আসলে একজন ‘রূপান্তরিত’! উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার এই ঘটনায় বর্তমানে চরম উত্তেজনা ছড়িয়েছে।
বিস্ফোরক এই তথ্যটি ফাঁস করেন একদল ‘কিন্নড়’। বিদায়ের আগে তাঁরা আশীর্বাদ দিতে এসে পাত্রকে চিনে ফেলেন। মুহূর্তের মধ্যে আনন্দ উৎসবে বিষাদ নেমে আসে। কনেপক্ষের অভিযোগ, সত্যি লুকোতেই পাত্রপক্ষের লোকেরা এলাকা ছেড়ে চম্পট দেয়। পরিস্থিতি বেগতিক দেখে কনেপক্ষকে ২৩ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বরের পরিবার। তবে পাত্র ও তাঁর মাকে গ্রামবাসীরা আটকে রেখে পুলিশের খবর দেন। কোনো লিখিত অভিযোগ জমা না পড়লেও আপাতত দুই পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে পুলিশ।