बंगाल में मानसून जैसा अहसास! उत्तर बंगाल में भारी बारिश का अलर्ट, क्या आज भीगेगा कोलकाता?

বসন্তের আমেজ উধাও, চৈত্র আসার আগেই অকাল বর্ষণে ভিজতে চলেছে গোটা রাজ্য। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির জেরে দুর্যোগপূর্ণ পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত: দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে আজ রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে দমকা হাওয়ার দাপট থাকবে। সোমবারও পরিস্থিতির বিশেষ হেরফের হবে না। তবে বুধবার থেকে বৃষ্টির বেগ কিছুটা কমতে পারে।
দক্ষিণবঙ্গের ৫ জেলায় সতর্কতা: আজ দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। তবে কাল, সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির তীব্রতা বাড়বে। বাঁকুড়া, বীরভূম ও হুগলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
তিলোত্তমার আবহাওয়া: কলকাতায় আজ দিনভর আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। মঙ্গলবার পর্যন্ত এই মেঘলা আকাশ ও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।